প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
রাজৈরে ৩ দিন ব্যাপী ভুমি সপ্তাহ ২০২৬ শুভ উদ্বোধন ।

স্টাফ রিপোর্টার।
আজ ১৯ মে রোজ বুধবার সকাল ১১ টার সময় মাদারীপুর জেলা রাজৈর উপজেলা ভূমি অফিসের আয়োজনে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ নিয়াজ শিশির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ভূমি মেলা বর্ণাঢ্য রেলি ও রাজৈর ভূমি সেবার চিরকুট লিখিত হাওয়াই বেলুনের মাধ্যমে উড়িয়ে ফিতা কেটে ভূমি শব্দ হতে ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ।
উদ্বোধন শেষে জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যত , ভূমি উন্নয়ন কর, নাম জারী, জমির ভুল সংশোধন ও জমি জমা সংক্রান্ত যে কোন কোন বিষয়ে দূত সেবা প্রদান করার ও সঠিক সমাধানের জন্য ৩ দিন ব্যাপী এই ভূমি মেলার আয়োজন করা হয়।
উক্ত ভূমি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক।
ভূমি সম্পর্কে রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির বিস্তারিত ভাবে সেবা গ্রহণকারীদের সামনে তুলে ধরবেন। তিনি আরো বলেন ভূমির সেবা মানুষের দৌড় গড়ায় পৌঁছে দেবার জন্য আমরা প্রতিটা ইউনিয়নে সচেতনতামূলক সেমিনার করার আশ্বাস দেন।
সব মিলিয়ে এই ভূমি সেবা সাধারণ মানুষ অনেক সমস্যার সমাধান পাবে বলে আশা করা যায়।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন সেবা ভোগী সাধারণ মানুষ সহ অত্র অফিসের সার্ভেয়ার মোঃ মহিউদ্দিন, অফিস সহকারী ফারুক হোসেন ও লিটন সহ সাংবাদিক বৃন্দ, এবং স্কুলের স্কাউট বৃন্দ।
© দৈনিক চেতনার কন্ঠ